নওগাঁয় বিএনপি নেতা মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ওই উপজেলা নজিপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন